পরিবারের কান্না থেকে রাষ্ট্রের মানবসম্পদ ক্ষয়

ঢাকা পোষ্ট রুনা সাহা প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৩

বাবা-মায়ের কাছে সন্তান হারানোর ভয় পৃথিবীর সবচেয়ে গভীর ভয়গুলোর একটি। তাই কোনো শিশুর নিখোঁজ হওয়ার খবর যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন সেটি কেবল একটি সংবাদ থাকে না; অসংখ্য বাবা-মায়ের নিজের সন্তানকে ঘিরে ভয়, উদ্বেগ ও অনিশ্চয়তাকে নাড়া দেয়।


আর যখন সেই নিখোঁজ শিশুর পরিণতি হয় নির্মম হত্যাকাণ্ড, তখন প্রশ্নটি শুধু ‘অপরাধী কে?’—এখানেই থেমে থাকে না। প্রশ্ন উঠে আসে আরও গভীরে, আমরা কেমন সমাজে বাস করছি, আমাদের শিশুরা কতটা নিরাপদ এবং আগামী প্রজন্মের জন্য আমরা কী ধরনের সামাজিক পরিবেশ রেখে যাচ্ছি?


সাম্প্রতিক শিশু নিখোঁজ, অপহরণ, হত্যা কিংবা নির্যাতনের ঘটনা শুধু আইনশৃঙ্খলা, মানবিক বিপর্যয় ও পরিবারের ব্যক্তিগত দুর্যোগ নয়; এটি একটি অর্থনৈতিক আঘাতও। শিশু হারিয়ে গেলে হারায় শুধু একটি জীবন নয়, হারায় পরিবারের ভবিষ্যৎ আয়, সঞ্চয়ের পরিকল্পনা, শিক্ষা বিনিয়োগ, কর্মঘণ্টা, মানসিক স্থিতি এবং রাষ্ট্রের ভবিষ্যৎ মানবসম্পদের একটি অংশ। এমন ঘটনা যখন ধারাবাহিকভাবে ঘটে, তখন তার অভিঘাত একটি পরিবার ছাড়িয়ে সমাজ ও রাষ্ট্রের অর্থনীতিতেও পৌঁছায়।


ইউনিসেফের ২০২৫ সালের চাইল্ড রাইটস ম্যানিফেস্টো-তেও শিশু সুরক্ষা, সহিংসতা কমানো, শিশুবান্ধব বিচারব্যবস্থা, শিক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তি বা অন্তর্ভুক্তিকরণকে জাতীয় অগ্রাধিকারের মধ্যে রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও