You have reached your daily news limit

Please log in to continue


মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এই ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করতে যায় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে ছিল পুলিশ।

একপর্যায়ে ফুৃটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সিটি করপোরেশনের গাড়িতে হামলা চালান। ভাঙচুর করেন। আগুন ধরিয়ে দেন।

দুপুর পৌনে ১২টার দিকে দেখা যায়, মিরপুরের আইডিয়াল কলেজের সামনে অবস্থান করছেন ফুটপাতের ব্যবসায়ীরা। অন্যদিকে পুলিশ অবস্থান ছিল মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন