বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক

www.ajkerpatrika.com বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক চারজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ও তিন বহিরাগত রয়েছেন।


গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষে প্রক্টরিয়াল বডিকে সঙ্গে নিয়ে এই যৌথ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা-পুলিশ।


পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আটককৃত কর্মচারীর নাম লাবিব হাসান মিথুন। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিতরণ বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী। আটক অন্য তিন বহিরাগত হলেন—সামিউল আলীম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সোয়াদ।


ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, পুলিশ কক্ষে প্রবেশ করলে অভিযুক্তরা মাদকদ্রব্য ধ্বংসের চেষ্টা চালান। তাঁরা কিছু ইয়াবা বাথরুমের টয়লেটে ফ্লাশ করে ফেলে দেন। পরবর্তীকালে সেখান থেকে চার থেকে পাঁচটি ইয়াবা বড়ি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও