রাফিনিয়ার চোটের নেপথ্যে আনচেলত্তির ‘ষড়যন্ত্র’ দেখছেন স্প্যানিশ সাংবাদিক
বার্সেলোনার জন্য দুঃশ্চিন্তার খবর, সেন্ট্রাল স্ট্রাইকারের ভূমিকায় দুর্দান্ত ফর্মে থাকা রাফায়েল রাফিনিয়া ব্রাজিলের জয়ের ম্যাচে চোট পেয়েছেন। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় প্রীতি ম্যাচে ৪-২ ব্যবধানে হারানোর পথে একটি গোলও করেছেন তিনি। ডান ঊরুতে অস্বস্তির কারণে প্রথমার্ধের বিরতিতে রাফিনিয়া বদলি ওঠেন বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো স্পোর্ত। এদিকে, তার চোট রিয়াল মাদ্রিদের ‘উপকার’ করেছে উল্লেখ করে ক্ষুব্ধ এক স্প্যানিশ সাংবাদিক।
গ্লোবোর প্রতিবেদনে বলা হয়, ডান পায়ে চোটের কারণে তাকে তুলে নিয়ে এন্ড্রিককে মাঠে নামাতে বাধ্য হন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তার চোটের বিষয়টি পরে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানালেও, বিস্তারিত উল্লেখ করেনি। গত মৌসুমেও বড় ইনজুরিতে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন বার্সেলোনার এই তারকা। এমনকি ২০২৬ বিশ্বকাপেও তাকে আসরের মাঝপথে চোটের জন্য মাঠ ছাড়তে হয়েছিল।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার