You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী

‘তেরে বিন’-এর মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়াজুড়ে পরিচিতি পাওয়া পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী এবার আসছেন বাংলাদেশে। ঢাকায় এসে বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি একটি আয়োজনে অংশ নেবেন জনপ্রিয় এই তারকা। তার বাংলাদেশ সফরের খবর ইতোমধ্যে ভক্তদের মধ্যে তৈরি করেছে আগ্রহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেই বাংলাদেশে আসার বিষয়টি জানিয়েছেন ওহাজ আলী। ভিডিও বার্তায় বাংলাদেশি দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এর ব্যাপারে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন