পাঁচ বছর পর আবারও একসঙ্গে মোশাররফ করিম ও ফারুক আহমেদ

যুগান্তর প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৫

বাংলা নাটকের দর্শকদের কাছে মোশাররফ করিম ও ফারুক আহমেদ পরিচিত এক জনপ্রিয় অভিনয়জুটি। বিভিন্ন নাটকে তাদের বন্ধুত্বপূর্ণ রসায়ন ও হাস্যরস দর্শকের প্রশংসা পেয়েছে। ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ এবং ‘সিকান্দার বক্স’-এর মতো বেশ কিছু আলোচিত নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা।


দীর্ঘ বিরতির পর আবারও একই পর্দায় ফিরছেন এই দুই অভিনেতা। প্রায় পাঁচ বছর পর নতুন একটি নাটকে একসঙ্গে দেখা যাবে মোশাররফ করিম ও ফারুক আহমেদকে।


‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নামের নাটকটি নির্মাণ করছেন সুজিত বিশ্বাস। এতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন মোশাররফ ও ফারুক। নাটকের গল্পে বড় ভাইয়ের চরিত্রে থাকা ফারুক আহমেদ নানা ধরনের অদ্ভুত কর্মকাণ্ড ঘটান। এসব বিষয় নিয়ে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে প্রায়ই তার বিরোধ তৈরি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও