অনলাইনে ফ্রি অফারের আড়ালে হ্যাকারদের ভয়ংকর ফাঁদ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৯

বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির যেমন উৎকর্ষ বেড়েছে, তেমনি সাইবার অপরাধীদের অপতৎপরতাও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মাত্র কয়েক মিনিটের অসতর্কতা আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার ডিভাইসের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। এই বাস্তব পৃথিবীতে কেউ কাউকে সামান্য টাকাও বিনামূল্যে দিতে চায় না, অথচ অনলাইনে বা ইনবক্সে আমরা প্রায়ই বড় বড় ‘ফ্রি অফার’, লটারি জয় বা আকর্ষণীয় উপার্জনের প্রলোভন দেখতে পাই। এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যে, অনলাইনের এইসব ফ্রি বা প্রলোভনের পেছনে প্রায়ই লুকিয়ে থাকে ৯৯ শতাংশ ঝুঁকি।


হ্যাকাররা তথ্য চুরির উদ্দেশ্যে ভুয়া মেসেজ, রহস্যময় লিংক বা ক্ষতিকর ফাইল পাঠিয়ে থাকে। একে সাইবার বিজ্ঞানের ভাষায় ‘ফিশিং’ বলা হয়। তাই কখনোই অচেনা লিংকে ক্লিক করা, কোনো ফর্ম পূরণ করা, কারো পাঠানো কোনো ফাইল ডাউনলোড করা কিংবা অনলাইনে অপরিচিত সাইট বা অ্যাপে ইনভেস্ট করা উচিত নয়। বিশেষ করে জন্ম তারিখ, পাসওয়ার্ড, ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড), ক্রেডিট কার্ডের তথ্য বা ব্যক্তিগত পরিচয়পত্র কারো সঙ্গে শেয়ার করা থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে। এ ধরনের ফাইল ডাউনলোড করে ওপেন করলে আপনার ডিভাইস ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে।


যদি কেউ আপনাকে কোনো আকর্ষণীয় অফার দিয়ে মেসেজ পাঠায়, তবে তাকে সরাসরি ফোন নম্বর দিতে বলুন এবং ফোনে কথা বলে নিশ্চিত হোন। হ্যাকাররা অনেক সময় পরিচিত মানুষের ছদ্মবেশ ধরে আপনাকে ইনবক্স করতে পারে বা কথা বলতে পারে, যাকে ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ বলা হয়। পরিচিত হোক বা অপরিচিত, সন্দেহজনক লিংকে ক্লিক করা সবসময়ই ঝুঁকিপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও