You have reached your daily news limit

Please log in to continue


সহজে সিদ্ধান্ত নিতে পারেন না? জেনে নিন কারণ ও সমাধান

জীবনে এমন সময় আসে যখন আপনাকে একইসঙ্গে একাধিক সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তগুলো আপনার কর্মজীবন বা ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। সিদ্ধান্ত গ্রহণ অনিবার্য এবং এটি জীবনের একটি স্বাভাবিক অংশ। কিন্তু আপনি কি জানেন যে এটি আপনার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। সিদ্ধান্ত নিতে নিতে আপনার মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়তে পারে। মনের এই অবস্থার জন্য একটি পরিভাষাও রয়েছে- একে বলা হয় ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্তজনিত ক্লান্তি।

ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্তজনিত ক্লান্তির ৭টি লক্ষণ

ডিসিশন ফ্যাটিগ হলো সেই মানসিক অবসাদ যা সারাদিন ধরে অনেক সিদ্ধান্ত নিতে হলে তৈরি হতে পারে। ডিসিশন ফ্যাটিগের ৭টি সাধারণ লক্ষণ:

  • সাধারণ সিদ্ধান্ত নিতেও হিমশিম খাওয়া।
  •  সিদ্ধান্ত নিতে অস্বাভাবিক বেশি সময় নেওয়া।

  • সিদ্ধান্ত নেওয়া পুরোপুরি এড়িয়ে যাওয়া।

  •  বিরক্ত বা অধৈর্য বোধ করা।

  • বারবার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন