You have reached your daily news limit

Please log in to continue


প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, সুবিধাজনক সময়েই হবে: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, আলোচনা এখনো ইতিবাচক রয়েছে। দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে।
আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন হাইকমিশনার। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক নিয়ে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

সৌজন্য সাক্ষাৎ শেষে দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের জানান, হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ের। কোনো সুনির্দিষ্ট বিষয়ে কথা হয়নি বলেও জানান তিনি। আলোচনা নিয়ে নিজেদের ভালো অনুভূতির কথাও ব্যক্ত করেন হাইকমিশনার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, ‘আমাদের অবশ্যই যথাযথ সময় দিতে হবে।’

ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া আমন্ত্রণ এখনো উন্মুক্ত আছে বলেও জানান তিনি।

দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেন, দুই প্রধানমন্ত্রী যখনই মনে করবেন, তখনই সফরটি হবে। তবে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক নিয়ে এখনই কোনো তাড়াহুড়ো দেখছেন না তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন