You have reached your daily news limit

Please log in to continue


বসতঘরে একযোগে ৩০টি ককটেল বিস্ফোরণ, পরিবারের সদস্যরা পলাতক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি বাড়ির শয়নকক্ষে ২৫–৩০টি ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়েছে। এতে ঘরটির দেয়াল ধসে গেছে ও টিনের চাল উড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের নয়রশিয়া (মুসা মাওলানাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজির আহমেদ প্রথম আলোকে বলেন, মাছ ব্যবসায়ী ইয়াহিয়ার বাড়ির একটি শয়নকক্ষে ককটেলগুলো রাখা ছিল। সোমবার রাত আটটার দিকে সেগুলো একযোগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার পর বাড়ির লোকজন পলাতক আছেন।

এলাকাটি সীমান্তবর্তী ও সন্ত্রাসপ্রবণ উল্লেখ করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, রাতে পদ্মা নদী পার হয়ে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। আজ মঙ্গলবার সকালে পুলিশ সেখানে রওনা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে ককটেলগুলো মজুত করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন