You have reached your daily news limit

Please log in to continue


আজমুল, মিনারুল বনাম ৭ কোটি বস্তা খাবারের অপচয়

‘ক্ষুধা’ সভ্যতার গতিপথ নিয়ন্ত্রণ করে, এখনো। এখনো স্যাপিয়েন্স মানুষের অন্যতম লক্ষ্য ক্ষুধা সামাল দেওয়া। যে দুনিয়ায় ইলন মাস্করা মঙ্গলগ্রহে প্রবেশের আগ্রহ দেখিয়েছেন, সেই একই দুনিয়ায় এখনো মানুষ না খেয়ে মরে।

শোরগোল ওঠেছে ইলন মাস্কদের কৃত্রিম সুপার-হিউম্যান নাকি পৃথিবী নিয়ন্ত্রণ করবে। কিন্তু সুপার-হিউম্যান খাদ্য ফলাবে না। মানুষই খাদ্য ফলায়। বণ্টন ও মজুত করে। খাবার নিয়ে কাড়াকাড়ি মারামারি করে। দুনিয়ার বহু অনাহারীকে ভুলে গিয়ে এই মানুষই আবার খাদ্য অপচয় করে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), ইফাদ, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা ২০২৬ সালের ২১ জুলাই ‘দ্য স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে একটি বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদন আমাদের সামনে এক ভয়াবহ তথ্য হাজির করে।

২০২৫ সালে পৃথিবীর প্রায় ৬৪ কোটি মানুষ ক্ষুধা নিয়ে ছিল। যা দুনিয়ার মোট জনসংখ্যায় প্রায় ৭ ভাগ। ক্ষুধাকে গোপন করা যায় না। এটি কী ধারণাও করা সম্ভব এই ক্ষুধার দুনিয়ায় মানুষ কত খাদ্য অপচয় করে?

জাতিসংঘের ‘খাদ্য অপচয় সূচক প্রতিবেদন (২০২৪)’ জানায়, বিশ্বের মোট উৎপাদিত খাদ্যের ৫ ভাগের এক ভাগ অপচয় হয়। একদিনে পৃথিবী যে পরিমাণ খাবার অপচয় করে তা দিয়ে অনাহারী ৮০ কোটি মানুষের আহার জোগানো সম্ভব।

একদিকে ক্ষুধা ও অনাহার এবং অন্যদিকে বিপুল খাদ্য অপচয়। তাহলে সমস্যাটা কোথায়? মূল সংকট হলো চলমান নিওলিবারেল বৈষম্যমূলক কর্তৃত্ববাদী খাদ্যব্যবস্থায়। এই ব্যবস্থার বদল না ঘটলে কেবলমাত্র খাদ্য উৎপাদনের দশাসই পরিসংখ্যান দিয়ে ক্ষুধা ও অনাহার মিটবে না।

বিশাল খাদ্য-হিমালয়ের খানাখন্দে আড়াল হয়ে থাকা পৃথিবীর ৭ ভাগ অনাহারী ক্ষুধার্তকে কী আমরা দেখতে পাই? তারা কী আমাদের খাদ্যচিন্তার ময়দানে কখনো উপস্থিত হন? অনাহারে মৃত্যুর পর তাদের কেউ কেউ হয়তো খবর হয়ে ওঠেন। আমাদের কী আজমুলের মুখ মনে ভাসে?

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আজমুল হোসেন থাকতেন খুলনার একটি মেসে। চুয়াডাঙ্গার দর্শনার বড় শলুয়া গ্রামের এই ছেলেটি মেস থেকে ভাত খেয়েছিল। আগে থেকে সেই মেসে তার খাবার বরাদ্দ দেওয়া ছিল না। তাই মেসের অন্য ছেলেরা চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করে। ২০২৬ সালের ১৮ সেপ্টেম্বর ভাত খাওয়ার ‘অপরাধে’ বিপুল খাদ্য অপচয়ের এই দুনিয়ায় কাউকে এভাবে খুন হতে হয়!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন