নিউগিনি প্রপার্টিজে হামলা: আসামি বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের নেতা-কর্মীরা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪

রাজধানীর মানিকদীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় তিন অস্ত্রধারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় হওয়া মামলায় বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।


ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ বলেন, নিউগিনি আবাসনে হামলার ঘটনায় গতকাল রাত পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পাঁচজনের মধ্যে একজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। থানা-পুলিশ যে চারজনকে গ্রেপ্তার করেছে তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়ের বিষয়ে সুব্রত দেবনাথ বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে মামলার ১ নম্বর আসামি শাহরিয়া মাহমুদ মাদ্রাসার শিক্ষক। তবে তিনি একসময় প্রজন্ম লীগ করতেন। অন্যরা শ্রমিক গোছের। ভাষানটেক বস্তিতে বসবাস করে। তবে মামলার ২ নম্বর আসামি আবুল কাশেম ক্যান্টনমেন্ট থানা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। অপর দিকে হামলায় অংশ নেওয়া ইব্রাহীমসহ কয়েকজন স্থানীয় যুবদলের কর্মী বলে জানা গেছে। তবে এ বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ইতিমধ্যে অস্ত্রধারী তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছে।


এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আবাসন ব্যবসা নিয়ে বিরোধ আছে।


তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, ৩৫ কাঠা জমি উদ্ধার করে দিতে পারলে জমির একটি অংশের মালিকানা দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে মামলার ১ নম্বর আসামি শাহরিয়া মাহমুদ হামলার পরিকল্পনা ও লোক জড়ো করার দায়িত্ব নেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের স্থানীয় নেতা শাহ আলম অনিক তাঁকে লোকজন জড়ো করতে সহযোগিতা করেন। অন্যদিকে মুন্না ও মামুন ভাষানটেক বস্তির বাসিন্দা এবং আসলাম পেশায় অটোরিকশাচালক। তাঁদের বিরুদ্ধে ভাড়া করা লোকজনের সঙ্গে হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। সর্বশেষ গ্রেপ্তার মিজানুর রহমান মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও