চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: হুমকির অভিযোগ, মাঝ রাতে ক্যাম্পাসে বিক্ষোভ

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন মহল থেকে চাপ, ভয়-ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে।


এর প্রতিবাদে সোমবার রাতে আবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


চুয়েটের বিভিন্ন আবাসিক হল থেকে রাত ১১টার দিকে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে স্বাধীনতা চত্ত্বরে জড়ো হন। কয়েক হাজার শিক্ষার্থী মিছিলে অংশ নেয়। মিছিলটি স্বাধীনতা চত্ত্বর থেকে যানবাহন শাখা সংলগ্ন সড়ক দিয়ে চুয়েটের আবাসিক এলাকার গোলচত্ত্বর প্রদক্ষিণ করে আবার স্বাধীনতা চত্ত্বরে এসে শেষ হয়।


এ সময় আন্দোলকারীরা অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


বিক্ষোভ মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, “অনেকেই মনে করতে পারেন, আমাদের আন্দোলনে জনবল কমে যাচ্ছে। আজকের মিছিলের উপস্থিতিই তাদের এই মিথ্যা কথার জবাব।”


একই বর্ষের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব বলেন, “আমাদের এই আন্দোলনে কতিপয় মহল হুমকি, ভয়ভীতি প্রদর্শন করছেন। পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছেন। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, হুমকি দিয়ে আমাদের এই আন্দোলন দমানো যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও