মেয়েকে কামড়ানো রাসেল ভাইপার বোতলে পুরে হাসপাতালে বাবা

প্রথম আলো প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

মেয়েকে দংশন করেছে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া)। আতঙ্কে সাপটিকে মেরে ফেলা বা পালিয়ে যাওয়ার বদলে সাপকে বুদ্ধি করে বোতলে বন্দী করে হাসপাতালে ছুটলেন বাবা। কোলে সাপে কাটা শিশু আর এক হাতে প্লাস্টিকের বোতলে জ্যান্ত রাসেল ভাইপার—চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এমন দৃশ্য দেখে চমকে যান উপস্থিত সবাই।


আজ সোমবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দেখা যায় শিউরে ওঠার মতো এমন দৃশ্য।


রাসেল ভাইপার দংশন করা চার বছরের মরিয়ম চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গম চরাঞ্চল নীলকমল ইউনিয়নের শেখকান্দি গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছোট মেয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও