দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, মন্ত্রীকে আশ্বস্ত করলেন এলপিজি আমদানিকারকেরা

প্রথম আলো প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দেশের বর্তমান এলপিজি আমদানির পরিমাণ, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজারদর এবং আনুষঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য অপারেটরদের (এলপিজি সরবরাহকারী কোম্পানি) সঙ্গে মতবিনিময় সভা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে আশ্বস্ত করেছেন এলপি গ্যাসের অপারেটররা।


মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে সব বাধা অপসারণে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।


আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।


বিজ্ঞপ্তিতে এনবিআরের সূত্র থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বলা হয়, দেশে এলপিজির জোগান ও মজুত পরিস্থিতি ভালো। গত আগস্ট মাসে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এবং চলতি মাসের ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। সভায় দেশের এলপিজি খাতের সার্বিক চিত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও