জামায়াতের ওপর ক্ষোভে ফুঁসছে শরীকরা, নেপথ্যে কী?
স্থানীয় সরকার নির্বাচনে মতবিরোধ স্পষ্ট হলেও তা স্বীকার করছেন না ১১-দলীয় জোটের নেতারা। জোটের শরিক দলগুলো জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও আসন ভাগাভাগি করে প্রার্থী দেওয়ার পক্ষে। তবে জোটের বড় দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আলাদা নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় শরিকদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্বও। তবে এসব নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না জোটের নেতারা।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আলাদা প্রার্থী নিয়ে মাঠে কাজ করার জোটের যে সিদ্ধান্ত, সেটি নিয়ে আরও কিছুটা সময় অপেক্ষা করতে চান জোটের নেতারা। ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রয়োজন পড়লে সবার সঙ্গে আলোচনা হতে পারে বলে জোটের শীর্ষস্থানীয় একটি সূত্র নিশ্চিত করেছে।
গত জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। কম আসন দেওয়ার অভিযোগ করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস। শেষ পর্যন্ত আসন বণ্টন নিয়ে অসন্তোষের জেরে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে গিয়ে আলাদা নির্বাচন করে।
- ট্যাগ:
- রাজনীতি
- স্থানীয় সরকার নির্বাচন