অগ্নিসন্ত্রাস কি অব্যাহত থাকবে

যুগান্তর এ কে এম শামসুদ্দিন প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৮

এ মাসের গোড়া থেকেই দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মলোটভ ককটেল বিস্ফোরণ এবং রেল-বাসে যে অগ্নিসংযোগের ঘটনা শুরু হয়েছিল; বিগত কয়েকদিন ধরে পরিস্থিতি শান্ত বলে মনে হচ্ছে। তবে দেশজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার জন্য শুধু পুলিশকে দায়ী করলে চলবে না; সরকারের যেসয সংস্থার আগাম তথ্য দিয়ে সহযোগিতা করার কথা, সেই গোয়েন্দা সংস্থাগুলো যে পুরোপুরি ব্যর্থ হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। দেশের নিরাপত্তা বিষয়ে এ সংস্থাগুলোর মূল কাজই হলো ঘটনা ঘটার আগে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা; ঘটনা ঘটে যাওয়ার পর নয়।


দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সেই দায়িত্ব পালনে তারা তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারেনি। গুলশানের ঝটিকা মিছিল এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসির সেলফোনের স্পর্শকাতর কথোপকথন ফাঁস হওয়ার পর সংশ্লিষ্ট সবার টনক নড়েছে। তারপরই পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করায় বেশকিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এর মধ্যে চমকপ্রদ যে তথ্য বেরিয়ে এসেছে তা হলো, ৫ থেকে ১০ হাজার টাকায় বিনিময়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তা ভিডিও ধারণ করা এবং নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও