বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ মৃত্যু
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮
ভারি বৃষ্টি ও ঝড়ে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬ জন ও প্রতিবেশী নেপালে ১৪ জন নিহত ও আরও ১১ জন নিখোঁজ হয়েছেন।
ভারতের উত্তর প্রদেশ রাজ্য ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এই সময়ের জন্য স্বাভাবিক বৃষ্টিপাত ৭ দশমিক ৬ মিলিমিটার বলে রোববার জানিয়েছেন রাজ্যটির ত্রাণ কমিশনার হৃষিকেশ ভাস্কর যশোদ।
রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ জলাবদ্ধ এলাকাগুলোতে উদ্ধার অভিযান পরিচালনা ও ত্রাণ বিতরণ করছে। অপরদিকে কর্মকর্তাদের ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূমিধস
- ভূমিধসে নিহত