সন্তানের আঁকা পুরোনো ছবি, রিপোর্ট কার্ড কেন রেখে দেন? এসব শুধু সন্তানের স্মৃতি নয়

প্রথম আলো প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯

সন্তানের পুরোনো জিনিস অনেক সময় মা–বাবার নিজের জীবনকাহিনিরও একটি অংশ হয়ে ওঠে। একটি ছবি শুধু শিশুটিকে মনে করিয়ে দেয় না; মনে করিয়ে দেয় সেই সময়ের বাড়ি, পরিবারের মানুষজন, মা–বাবার নিজের জীবন এবং সেই সময়ের মানুষটিকেও।


ছবিটি সন্তানের, স্মৃতি পুরো পরিবারের


ছয় বছর বয়সী একটি শিশুর আঁকা ছবির কথাই ধরুন। স্বাভাবিকভাবেই ছবিটির সবই শিশুতোষ। আঁকা ছবিতে মানুষগুলোর হয়তো হাত-পা ঠিকঠাক নেই; রং ব্যবহারে মানা হয়নি কোনো ব্যাকরণ। শিল্পমূল্য প্রায় নেই বললেই চলে। কিন্তু মা–বাবার কাছে ছবিটি হয়তো সেই সময়ের একটা জানালা।


ছবিটি দেখলে সেই জানালায় ভেসে উঠতে পারে পুরোনো দিনের অনেক ছবি। মনে পড়ে যেতে পারে, তখন পরিবার কোথায় থাকত, সন্তান কোন স্কুলে পড়ত, কী নিয়ে মেতে থাকত, কে তাকে ছবিটা আঁকতে বলেছিল কিংবা ছবি আঁকা শেষে সে কী বলেছিল।


আত্মজীবনীমূলক স্মৃতি নিয়ে গবেষণায় দেখা যায়, মানুষ নিজের অতীতকে শুধু আলাদা ঘটনা হিসেবে মনে রাখে না। এসব স্মৃতি নিজের পরিচয় ও জীবনের ধারাবাহিকতার সঙ্গেও যুক্ত থাকে। অতীতের কথা মনে করা নিজের সম্পর্কে বোঝাপড়া তৈরি করতে, অন্যের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে এবং বর্তমান ও ভবিষ্যতের সিদ্ধান্তেও ভূমিকা রাখতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও