তিন বছরেও কেন বিয়ের ছবি প্রকাশ করেননি, অবশেষে জানালেন তাপসী
প্রথম আলো
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬
প্রায় তিন বছর হয়ে গেছে বিয়ের; অথচ এখনো নিজেদের বিয়ের আনুষ্ঠানিক ছবি কিংবা ভিডিও প্রকাশ্যে আনেননি বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ডেনমার্কের ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তাঁর বিয়েটি ছিল একেবারেই ব্যক্তিগত আয়োজন। বলিউডের পরিচিত মুখ হয়েও বিয়ের অনুষ্ঠানকে ঘিরে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তাপসী। এত দিন পর এবার সেই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন অভিনেত্রী।
তাপসী ও ম্যাথিয়াসের বিয়ে নিয়ে বরাবরই ছিল গোপনীয়তা। ২০২৪ সালে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তবে সেই সময়ও বিয়ের আয়োজন নিয়ে খুব বেশি তথ্য সামনে আনেননি দুজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও থেকে তাঁদের বিয়ের আভাস পাওয়া গেলেও তাপসী নিজে কখনো বিয়ের পূর্ণাঙ্গ ছবি বা ভিডিও প্রকাশ করেননি।
- ট্যাগ:
- বিনোদন