দিনের কোন সময়ে মানুষ সবচেয়ে সুখী অনুভব করে
প্রথম আলো
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮
সকালের সঙ্গে মানুষের ভালো থাকার অনুভূতির একটা গভীর সম্পর্ক আছে, এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষণায় দেখা গেছে, দিনের অন্য সময়ের তুলনায় সকালে মানুষের মেজাজ ও মানসিক সুস্থতা সবচেয়ে ভালো থাকে।
বিপরীতে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই অনুভূতিগুলো কমতে থাকে। মধ্যরাতের দিকে মানুষ সবচেয়ে খারাপ মানসিক অবস্থায় থাকতে পারে।
গবেষণাটি পরিচালনা করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকদের একটি দল। তাঁরা প্রায় ১০ লাখ পর্যবেক্ষণ বিশ্লেষণ করে দেখেছেন, দিনের বিভিন্ন সময়ে মানুষের মানসিক স্বাস্থ্য ও ভালো থাকার অনুভূতিতে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়।
- ট্যাগ:
- লাইফ
- জীবনযাপন
- সঠিক জীবনযাপন