কোড তৈরি ও এআই এজেন্টসহ কোপাইলটে নতুন সুবিধা আনল মাইক্রোসফট

প্রথম আলো প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৩

প্রোগ্রামিং সংকেত বা কোড তৈরি, সফটওয়্যার নির্মাণ এবং স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পাদনের জন্য এআই এজেন্ট ব্যবহারের সুবিধা যুক্ত করে কোপাইলট অ্যাপ ঢেলে সাজিয়েছে মাইক্রোসফট। নতুন সংস্করণে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টও সরাসরি কোপাইলটের মধ্যে ব্যবহার করা যাবে। ফলে বিভিন্ন কাজের জন্য আলাদা অ্যাপ চালু না করেই কোপাইলটের মাধ্যমে নথি তৈরি, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনা তৈরির কাজ করা যাবে।


চ্যাটভিত্তিক এআই সহকারী থেকে কোপাইলটকে আরও বিস্তৃত কাজের প্ল্যাটফর্মে রূপ দিতে নতুন এসব সুবিধা চালু করেছে মাইক্রোসফট। চ্যাটজিপিটি ও ক্লডের মতো এআই সেবাগুলো চ্যাটের পাশাপাশি কোড তৈরি ও স্বয়ংক্রিয় কাজের সুবিধা বাড়ানোর প্রতিযোগিতায় নামায় কোপাইলটেও একই ধরনের সুবিধা যুক্ত করছে প্রতিষ্ঠানটি। নতুন কোপাইলটের মূল সুবিধাগুলোর মধ্যে রয়েছে ‘হোম’, ‘কোড’ ও ‘অটোপাইলট’। হোম অংশে চ্যাট ও ‘কোওয়ার্ক’ সুবিধা এক জায়গায় রাখা হয়েছে। সাধারণ প্রশ্নের উত্তর, খসড়া তৈরি বা দ্রুত কোনো তথ্য খোঁজার জন্য চ্যাট ব্যবহার করা যাবে। আর একাধিক ধাপের জটিল কাজ কোওয়ার্কের মাধ্যমে কোপাইলটকে দিয়ে করানো যাবে।


সহজ নির্দেশনায় সফটওয়্যার তৈরি


কোপাইলটের নতুন ‘কোড’ সুবিধার মাধ্যমে প্রোগ্রামিং না জেনেও সাধারণ ভাষায় নির্দেশনা দিয়ে অ্যাপ, ড্যাশবোর্ড ও বিভিন্ন সফটওয়্যার তৈরি করা যাবে। এ সুবিধার পেছনে গিটহাব কোপাইলটে ব্যবহৃত একই প্রযুক্তি কাজে লাগানো হয়েছে। ফলে কারিগরি জ্ঞান কম থাকা কর্মীরাও নিজেদের প্রয়োজন অনুযায়ী ছোটখাটো সফটওয়্যার বা স্বয়ংক্রিয় কাজের ব্যবস্থা তৈরি করতে পারবেন। মাইক্রোসফট জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফ্রন্টিয়ার প্রোগ্রামের আওতায় ‘কোড’ সুবিধা ধীরে ধীরে চালু করা হবে। আর অটোপাইলট সুবিধা চলতি মাসের শেষ দিকে ব্যক্তিগত পরীক্ষামূলক ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও