ত্বকের তৈলাক্ত ভাব ও চোখের ফোলা ভাব কমানোর ঘরোয়া উপায়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৯

ত্বকের ধরন না বুঝে প্রসাধনী ব্যবহার করলে অনেক সময় উপকারের বদলে হিতে বিপরীত হতে পারে। বিশেষ করে যাদের ত্বক খুব তৈলাক্ত, মুখে ব্রণ-ফুসকুড়ি বেশি হয়, তাদের ত্বকের যত্নে একটু বেশি সতর্ক থাকা দরকার। আবার চোখের নিচে ফোলা ভাব থাকলেও মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তাই দামি প্রসাধনী নয়, ঘরে থাকা কয়েকটি সহজ উপকরণ দিয়েও ত্বকের যত্ন নিতে পারেন।


তৈলাক্ত ত্বকে ক্লিনজিং জরুরি


তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে মুখ পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য অয়েল-ফ্রি ক্লিনজার ব্যবহার করতে পারেন। দিনে দু’বার মুখ পরিষ্কার করলে ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর হবে। যাদের ব্রণের সমস্যা রয়েছে, তারা স্যালিসাইলিক অ্যাসিড বা বেঞ্জয়েল পারঅক্সাইডযুক্ত ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। তবে ত্বকে শুষ্কতা বা জ্বালাপোড়া হলে ব্যবহার কমিয়ে দিতে হবে।


চোখের ফোলা ভাব কমাবে ঠান্ডা টি-ব্যাগ


সারাদিনের কাজের চাপ, কম ঘুম কিংবা অতিরিক্ত ক্লান্তিতে অনেকেরই সকালে চোখের নিচে ফোলা ভাব দেখা যায়। এমন হলে ঘরেই করতে পারেন ছোট একটি উপায়।
২টি গ্রিন টি কিংবা ব্ল্যাক টি-ব্যাগ গরম পানিতে ভিজিয়ে নিন। এরপর টি-ব্যাগ দু’টি পানি ঝরিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এবার চোখ বন্ধ করে ঠান্ডা টি-ব্যাগ দু’টি চোখের ওপর ১০-১৫ মিনিট রেখে দিন। ঠান্ডা টি-ব্যাগ চোখের চারপাশের ফোলা ভাব সাময়িকভাবে কমিয়ে সতেজ অনুভূতি দিতে পারে।


টকদই-পুদিনার প্যাক


মুখ সবসময় তেলতেলে হয়ে থাকলে ব্যবহার করতে পারেন টকদই ও পুদিনার প্যাক। ১ মুঠো পুদিনা পাতা ভালো করে ধুয়ে মিহি করে বেটে নিন। এর সঙ্গে ২ টেবিল চামচ টকদই মিশিয়ে নিন। এবার পরিষ্কার মুখে প্যাকটি লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও