সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ, অন্যরা কে কত টাকার মালিক

প্রথম আলো প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২

২০২৬ সালের এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে ভারতীয় অভিনয়শিল্পীদের সম্পদের হিসাবে দেখা গেছে বৈচিত্র্য। তালিকায় সবার ওপরে রয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি। অর্থাৎ তালিকার অন্য অনেক অভিনেতার সম্পদ যোগ করেও শাহরুখের কাছাকাছি পৌঁছানো কঠিন। তবে চলতি বছরের হিসাবের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, শাহরুখের সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালের হুরুন তালিকায় তাঁর সম্পদ ধরা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। এক বছরে সেই হিসাবে কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তারপরও ভারতের অভিনেতাদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। তালিকা অনুযায়ী দেখে নেওয়া যাক শীর্ষ ১০ তারকার সম্পদের পরিমাণ-


শাহরুখ খান


তালিকার প্রথম নামটি অবশ্যই শাহরুখ খান। ১৯৯০-এর দশকে টেলিভিশন দিয়ে শুরু করে বলিউডের অন্যতম বড় তারকা হয়ে ওঠা শাহরুখ এখন শুধু অভিনেতা নন, বড় ব্যবসায়ীও। তাঁর সম্পদের বড় অংশ এসেছে অভিনয়ের বাইরে গড়ে তোলা ব্যবসা থেকে।


রেড চিলিজ এন্টারটেইনমেন্টের মতো প্রযোজনা ও ভিজ্যুয়াল ইফেক্টস ব্যবসা এবং নাইট রাইডার্স স্পোর্টসের সঙ্গে শাহরুখের সম্পৃক্ততা তাঁর আর্থিক সাম্রাজ্যকে অনেক দূর এগিয়ে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের মালিকানার পাশাপাশি ক্রিকেটভিত্তিক অন্যান্য ব্যবসার সঙ্গেও যুক্ত এই গোষ্ঠী। ফলে শাহরুখের সম্পদের হিসাব কেবল সিনেমায় অভিনয় করে পাওয়া পারিশ্রমিকের নয়।


মজার বিষয় হলো, সাম্প্রতিক বছরগুলোয় শাহরুখের সিনেমার সংখ্যা খুব বেশি নয়। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর বড় পর্দায় তাঁর নতুন ছবি আসেনি। তারপরও ব্যবসায়িক বিনিয়োগ ও সম্পদের মূল্যায়ন তাঁকে ভারতের সবচেয়ে ধনী অভিনেতার অবস্থানে রেখেছে। ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে ‘কিং’ ছবিটির, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও