স্বাস্থ্য কেন্দ্রে হামলা: দুই ট্রাক মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৯
মধ্যরাতে রাজধানীর মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র ‘রাড্ডায়’ হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রটির লুণ্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আকতার হোসেন বলেন, মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র ‘রাড্ডায়’ হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি এবং স্বাস্থ্য কেন্দ্রটির লুণ্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারীদের হামলায় রাজধানীর মিরপুর-১-এর মিরপুর-১-এর বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে।
সংস্থাটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার দাবি করেন, নিরাপত্তাকর্মীদের জিম্মি করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভাঙচুর ও লুটপাটের পর দোকানদার সমিতির সাইনবোর্ডও টানিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- ভাঙচুর
- হামলা
- স্বাস্থ্য কেন্দ্র