পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

ডেইলি স্টার প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫

ওয়েম্বলিতে পিছিয়ে পড়েও অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল স্পেন। রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে নেশনস লিগে জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে স্প্যানিশদের টানা অপরাজিত থাকার রেকর্ড গিয়ে পৌঁছাল ৩৯ ম্যাচে।


শনিবার রাতের এই ম্যাচে শুরুতেই এগিয়ে যায় স্পেন। দ্বিতীয় মিনিটে ইংলিশ ডিফেন্ডার মার্ক গেহির ভুল ব্যাকপাসের সুযোগ নিয়ে দুর্দান্ত এক বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন লামিন ইয়ামাল। শুরুতে ধাক্কা খাওয়া স্বাগতিকরা ঘুরে দাঁড়ায় প্রথমার্ধের শেষভাগে। ৩৬ মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে সমতা ফেরান অ্যান্টনি গর্ডন। ঠিক চার মিনিট পর নিকো ও'রাইলির ক্রসে হ্যারি কেইনের হেডে এগিয়ে থেকে বিরতিতে যায় থমাস টুখেলের শিষ্যরা।


দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সহজতম সুযোগ নষ্ট করে ইংল্যান্ড। ভিএআরের সাহায্যে পাওয়া পেনাল্টি থেকে শট নিতে গিয়ে পা পিছলে যান কেইন, তার শট গিয়ে লাগে ক্রসবারে। কেইনের এই পেনাল্টি মিসের খেসারত ইংল্যান্ডকে দিতে হয়েছে কড়ায়-গণ্ডায়।


কেইন সুযোগ মিস করার পরপরই দুই বদলি খেলোয়াড়কে মাঠে নামান স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে। কোচের ট্রাম্পকার্ড হয়ে ওঠা অ্যালেক্স বায়েনা ৬০ মিনিটে দানি ওলমোর পাস থেকে স্পেনকে সমতায় ফেরান। এর কিছুক্ষণ পর উল্টো বায়েনাই সহায়কের ভূমিকায় অবতীর্ণ হন; তার দারুণ এক বাড়ানো বলে গোলরক্ষকের ওপর দিয়ে ঠাণ্ডা মাথায় চিপ করে স্পেনের জয় নিশ্চিত করেন মিকেল ওয়েরজাবাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও