ঝটিকা মিছিল থেকে ফেরার বার্তা, আওয়ামী লীগ নিয়ে বিএনপির অবস্থান কোথায়?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৪

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফোটাচ্ছে একের পর এক ককটেল। বাস-ট্রেনে আগুনও দেওয়া হচ্ছে। এসব নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে পাল্টা কর্মসূচি পালন করছে বিএনপি। এরই মধ্যে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আবারও ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রকাশ্য তৎপরতা কতটা বিস্তৃত হচ্ছে, সরকার কীভাবে তা মোকাবিলা করছে এবং দলটির রাজনৈতিক ভবিষ্যৎকে কীভাবে দেখছে বিএনপি—এসব প্রশ্নও সামনে এসেছে।


বিএনপি নেতাদের বক্তব্যে এ প্রশ্নের উত্তর একেবারে একরকম নয়। তবে সাম্প্রতিক বক্তব্যগুলোতে তিনটি বিষয় বারবার সামনে এসেছে—নিষেধাজ্ঞা, বিচার ও জবাবদিহি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও