বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর হতাশ হয়েছিলেন ইয়ামাল

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৩

পুরো বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে ফাইনালে নাচিয়ে ছেড়েছিল স্পেন। গোলের দেখা পেতে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তাদের। কিন্তু পুরোটা সময় বল দখল থেকে শুরু করে গোলমুখে শট নেওয়া পর্যন্ত তাদের একচেটিয়া দাপট ছিল।


১-০ গোলে জেতা এই ম্যাচে সবচেয়ে বেশি চারটি শট নেন লামিন ইয়ামাল। গোল কিংবা অ্যাসিস্ট না করতে পারলেও দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ বার বলে পা পড়েছে তার। বড় সুযোগও তৈরি করেছেন একবার। গোলমুখে শট ছিল দুটি।


১০ জনের আর্জেন্টিনার বিপক্ষে এক গোল দেওয়ার পর যখন স্পেনের অন্যরা শেষ বাঁশি বাজবে কখন, সেই অপেক্ষায় ছিলেন, তখন ইয়ামাল শেষ বাঁশি বাজার পর হতাশই হয়েছিলেন। কারণ তিনি চাইছিলেন, খেলাটা আরও কিছু সময় হোক। বেশ উপভোগ করছিলেন তিনি।


ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-কে ইয়ামাল বললেন, ‘আমরা বিশ্বকাপের ফাইনালে ছিলাম এবং আমি খেলা চালিয়ে যেতে চেয়েছিলাম। আমি কখনো ভাবিনি যে শেষ বাঁশি বেজে উঠবে, আমি তো খেলাটা উপভোগ করছিলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও