ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই আসেন : তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আপনাদের জন্য বিচার প্রস্তুত আছে। সাহস থাকলে, বুকের পাটা থাকলে, এখনই আসেন। ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না।


শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজনে সন্ত্রাসের মাধ্যমে দেশেকে অস্থিতিশীল করার প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


প্রতিমন্ত্রী বলেন, জনগণের পেটে লাথি মেরে, মা-বোনদের বুক খালি করে, রক্তপাত করে, আমাদের ভাই-বোনদের হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে। সেই হত্যার বিচারের আওতায় আসতে ডিসেম্বর নয়, তাদের এখনই বাংলাদেশে আসতে হবে। তাদের বিচারের আওতায় আসতে হবে। অনলাইনে হুঙ্কার দিলে হবে না, বাংলাদেশের মাটিতে এখন আসেন, আপনাদের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আপনাদের জন্য বিচার প্রস্তুত আছে। সাহস থাকলে, বুকের পাটা থাকলে, এখনই আসেন। ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও