You have reached your daily news limit

Please log in to continue


কক্সবাজারের নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চালু ২৮ সেপ্টেম্বর

কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবন থেকে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু হবে। এ জন্য বিমানবন্দরের সংশ্লিষ্ট সব শাখা ও যাত্রীবাহী এয়ারলাইনসগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মোর্তজা হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সিএএবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব শাখা এবং যাত্রীবাহী এয়ারলাইনসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের এটিএম, সিএনএস, নিরাপত্তা, ই/এম, সিভিল, ফায়ার ও এমটি শাখাকে জানানো হয়েছে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রার কক্সবাজার স্টেশন ম্যানেজারদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন