এআই হয়ে উঠছে ভ্রমণ পরিকল্পনার নতুন সহকারী, এই পরিবর্তনের প্রভাব কর্মসংস্থানে কতটা পড়তে পারে

প্রথম আলো প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৫

কোথায় যাবেন, কোথায় থাকবেন, কী দেখবেন—ভ্রমণের পরিকল্পনায় এসব প্রশ্নের উত্তর খুঁজতে এখন শুধু গুগল সার্চ বা ট্রাভেল এজেন্সির ওপর নির্ভর করতে হচ্ছে না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুতই হয়ে উঠছে ভ্রমণ পরিকল্পনার নতুন সহকারী। ভ্রমণকারীর পছন্দ, বাজেট ও প্রয়োজন বুঝে গন্তব্য নির্বাচন থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ কিংবা বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনাও করে দিতে পারছে এআই।


এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্যও এ পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে—‘ডিজিটাল এজেন্ডা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডিজাইন ট্যুরিজম’। অর্থাৎ প্রযুক্তি ও এআই ব্যবহার করে পর্যটনকে নতুনভাবে ঢেলে সাজানোই এবারের আলোচ্য।


সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অনলাইন ট্রাভেল এজেন্সি বুকিং ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লেন ফোগল বলেন, ভ্রমণের ক্ষেত্রে এআই বিপুল পরিমাণ তথ্যকে সহজে ব্যবহারযোগ্য করে তুলছে। তাঁর মতে, ভবিষ্যতে একজন ভ্রমণকারী এআইয়ের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তৈরি করতে পারবেন পুরো ভ্রমণ পরিকল্পনা। বিমান টিকিট ও হোটেলের পাশাপাশি বুকিং দিতে পারবেন রেস্তোরাঁর টেবিল বা গলফ খেলার সময়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও