১১ বছর বয়সে এশিয়ান গেমসে সোনা, জয়ের পরও মুখে নেই হাসি

প্রথম আলো প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৬

বয়স মাত্র ১১। প্রতিপক্ষের একজন ২৪, আরেকজন ২৮। তাঁদের হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতেছে জাপানের ইউকি কুরিহারা। কিন্তু এমন বড় সাফল্যের পরও তার মুখে উচ্ছ্বাসের ছাপ নেই; বরং সোনা জেতার পর লজ্জায় ঠিকমতো অভিব্যক্তিই প্রকাশ করতে পারেনি এই খুদে খেলোয়াড়!


শনিবার পুয়ো পুয়ো চ্যাম্পিয়নসের ফাইনালে দক্ষিণ কোরিয়ার ২৪ বছর বয়সী কাং দংশিনকে ১০–২ ব্যবধানে হারিয়েছে কুরিহারা। এর আগে সেমিফাইনালে থাইল্যান্ডের ২৮ বছর বয়সী তানারাক ওয়ংকিতকুনের বিপক্ষে জিতেছিল ১০–১ ব্যবধানে। অর্থাৎ, ফাইনালের আগেই অন্তত রুপা নিশ্চিত হয়েছিল কুরিহারার।


অবশ্য ফাইনালের প্রথম গেমে ১–০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল কুরিহারা। তবে পরের গেম থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ১০–২ ব্যবধানে জেতে ১১ বছর বয়সী এই খেলোয়াড়।


জয় নিশ্চিত হওয়ার পর কুরিহারার উদ্‌যাপন ছিল একেবারেই সাদামাটা। কোনো উচ্ছ্বাস দেখা যায়নি। এমন নির্লিপ্ত থাকার ব্যাখ্যায় পরে কুরিহারা বলে, ‘সত্যি বলতে, আমি একটু লজ্জা পেয়েছিলাম। তাই ঠিকমতো অভিব্যক্তি প্রকাশ করতে পারিনি, মুখের ভাবও খুব একটা পরিবর্তন করতে পারিনি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও