You have reached your daily news limit

Please log in to continue


রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক কেনাবেচা

পুরো রিসোর্ট ভাড়া নিয়ে আয়োজন করা হয় ‘ডিজে পার্টি’র। আড়ালে রাতভর চলে মাদক কেনাবেচা। গতকাল শুক্রবার রাতে ঢাকার অদূরে গাজীপুরের পূবাইল এলাকায় ‘পূবাইল রিসোর্ট ক্লাবে’ এ আয়োজন করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ‘সনিক প্লাস’ নামের ব্যানারে আয়োজিত ওই ডিজে পার্টিতে ৬০০ জনের অংশগ্রহণ করার কথা ছিল। তাদের বেশির ভাগ কিশোর-কিশোরী। অংশগ্রহণকারীদের মাদকদ্রব্য সরবরাহ করা হবে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবির সদস্যরা (বিলুপ্ত র‌্যাব) যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে অনুষ্ঠান আয়োজনের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে কোকেন ও কুশ মাদক এবং বিভিন্ন নেশাজাতীয় বড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ মনিরুজ্জামান (২৯), তুষার আহমেদ (৩২), মহিদুল ইসলাম (২৮) ও কাসফিয়া নিশাত (২৫)। তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, গ্রেপ্তার এই চারজন ডিজে পার্টির আয়োজন করেছিলেন। তাঁরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের মাদক সরবরাহ করেন। এই চারজনকে আসামি করে আজ শনিবার গাজীপুরের পূবাইল থানায় মাদক আইনে মামলা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম।

সম্প্রতি ডিজে পার্টিসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজনকে মাদক সরবরাহ ও সেবনের সুযোগ হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা বিভাগ। এমন আয়োজনে একাধিক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ সিনথেটিক মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন