‘বনলতা এক্সপ্রেস’ ও ‘সাঁতাও’ দিয়ে পর্দা উঠেছে বরিশালে চলচ্চিত্র উৎসবের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৬
চলতি বছরে ঈদে মুক্তি পাওয়া আলোচিত ‘বনলতা এক্সপ্রেস’ ও তিন বছর আগের ‘সাঁতাও’ সিনেমা প্রদর্শনীর মধ্য দিয়ে বরিশালে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব।
ইএসডিআই ফিল্ম সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপী এই উৎসব শুরু হয় শুক্রবার।
বরিশাল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ওই দিন বিকালে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি।