এশিয়ান গেমস আর্চারিতে রামকৃষ্ণ, রাকিব ও বন্যার ক্যারিয়ার সেরা স্কোর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৩
আর্চারির র্যাঙ্কিং রাউন্ডে আলো ছড়ালেন বাংলাদেশের তিন আর্চার রামকৃষ্ণ সাহা, নেওয়াজ আহমেদ রাকিব ও বন্যা আক্তার। তিন জনই করেছেন ক্যারিয়ার সেরা স্কোর। এশিয়ান গেমসে পুরুষ হকিতে ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ।
জাপানের ওকাজাকি চুয়ো সোগো পার্ক মাল্টিপারপাস স্কয়ারে শনিবার আর্চারির র্যাঙ্কিং রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। রিকার্ভে রামকৃষ্ণ ৬৭৮ স্কোর গড়ে ১১তম হয়েছেন। তার আগের সেরা স্কোর ছিল ৬৬৮।
র্যাঙ্কিং রাউন্ডে ভালো স্কোর গড়ায় রামকৃষ্ণ বাই পেয়ে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরিয়েছেন। তিনি খেলবেন শেষ ষোলোয় ওঠার ম্যাচে; প্রতিপক্ষ কাজাখস্তানের দুলেতকেলদি ঝাংবাইরবে।
- ট্যাগ:
- খেলা
- এশিয়ান গেমস