খাবারের পুষ্টি ধরে রাখতে রান্না ও খাওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি
প্লেট ভর্তি টাটকা সবজি, মাছ-মাংস আর মানসম্মত চাল—শরীরের পুষ্টি নিশ্চিতে উপকরণের কমতি রাখেন না অনেকেই। তবে কেবল বাজার ভালো হলেই কিন্তু খাবারের পূর্ণ গুণাগুণ শরীরে পৌঁছায় না।
পুষ্টিবিদরা বলছেন, প্রাত্যহিক খাওয়ার অভ্যাসে ছোট কিছু ভুলের কারণে রান্নার ভিটামিন ও খনিজের বড় অংশই শোষিত হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। চলুন, জেনে নিই খাবারের সঠিক পুষ্টিমান বজায় রাখতে যে বিষয়গুলোতে সচেতন থাকা জরুরি।
উচ্চ তাপে লেবুর ব্যবহার : রান্নার সময় বা ধোঁয়া ওঠা গরম খাবারে লেবু চিপে দিলে উচ্চ তাপমাত্রায় এর ভিটামিন সি পুরোপুরি নষ্ট হয়ে যায়। লেবুর গুণাগুণ পেতে খাবার কিছুটা ঠাণ্ডা হওয়ার পর তা মেশানো উচিত।
খাবার শেষেই চা-কফি : খাওয়ার পরপরই চা বা কফিতে চুমুক দেওয়ার অভ্যাস অনেকেরই আছে। তবে চা-কফিতে থাকা পলিফেনল খাবার থেকে শরীরে আয়রন শোষণে বাধা তৈরি করে। তাই খাওয়ার অন্তত ২ থেকে ৩ ঘণ্টা পর চা বা কফি পান করাই শ্রেয়।
সবজি সেদ্ধ করা পানি ফেলে দেওয়া : সবজি সেদ্ধ করার পর সেই পানি ফেলে দিলে তার সঙ্গে বেশির ভাগ দ্রবণীয় পুষ্টি উপাদানও বেরিয়ে যায়।
- ট্যাগ:
- লাইফ
- রান্নার টিপস
- খাবারের পুষ্টিগুণ