দেয়ালের কোণায় জমা ধুলা-মাকড়সার জাল সহজে পরিষ্কার করুন
ঘর যতই পরিপাটি করে রাখুন না কেন, দেয়ালের কোণায় ধুলো, ময়লা আর মাকড়সার জাল জমে গেলে পুরো ঘরের সৌন্দর্যই যেন ম্লান হয়ে যায়। বিশেষ করে দেয়াল ও ছাদের সংযোগস্থল কিংবা দেয়াল ও মেঝের কোণায় সহজে হাত পৌঁছায় না বলে এসব জায়গা নিয়মিত পরিষ্কার করাও হয়ে ওঠে কঠিন।
তবে দেয়ালের রং নষ্ট না করেই কয়েকটি সহজ উপায়ে এসব জমে থাকা ময়লা দূর করা যায়।
পরিষ্কার করার শুরুতেই মাকড়সার জাল সরিয়ে নিন। ভেজা কাপড় দিয়ে সরাসরি জাল মুছতে গেলে তা ছড়িয়ে গিয়ে দেয়ালের অন্য অংশেও লেগে যেতে পারে। তাই প্রথমে নরম ডাস্টার, পরিষ্কার পালকের ঝাড়ন কিংবা ভ্যাকুয়াম ক্লিনারের নরম ব্রাশ ব্যবহার করে উপর থেকে নিচের দিকে জাল সরিয়ে নিন। এরপর মেঝেতে পড়ে থাকা ধুলো পরিষ্কার করুন।
নরম ডাস্টারেই শুরু করুন
দেয়ালের কোণার আলগা ধুলো পরিষ্কারের জন্য মাইক্রোফাইবার ডাস্টার বা নরম কাপড় বেশ কার্যকর। খুব বেশি চাপ না দিয়ে উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে মুছুন। উঁচু জায়গার জন্য লম্বা হাতলযুক্ত ডাস্টার বা মপের সঙ্গে মাইক্রোফাইবার কাপড় লাগিয়ে নিতে পারেন। এতে মই ছাড়াই অনেকটা জায়গা পরিষ্কার করা সম্ভব।
- ট্যাগ:
- লাইফ
- ঘর পরিষ্কার রাখা