দেশের পথে প্রধানমন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান।


স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন সরকারপ্রধান।


সেখানে তারেক রহমান ও তার সহধর্মিণীকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এর আগে জন এফ কেনেডি বিমানবন্দরের টার্মিনালের বাইরে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রবাসী নেতাকর্মীরা সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।


জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন প্রতিনিধি দল।


৩৫ সদস্যের প্রতিনিধি দলে আছেন সরকারপ্রধানের সহধর্মিণী জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও