ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা, অচল ইসলামাবাদ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫১
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে।
এরই মধ্যে দলটির নেতারা ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচি ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে ইসলামাবাদ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পিটিআই নেতারা আগামী রোববার থেকে পদযাত্রা শুরু করবেন কি না, তা নিয়ে আলোচনা করেন। কেউ কেউ রোববার থেকেই ধীরে ধীরে ইসলামাবাদের দিকে এগিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।
আবার কেউ কেউ কর্মসূচি আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়ার কথা বলেছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিক্ষোভ