মেসির পর আর্জেন্টিনাকে নেতৃত্ব কে দেবেন, জানালেন স্কালোনি
জোরালো গুঞ্জন চলছিল গত কিছুদিন ধরেই। এবার চলে এলো পাকা ঘোষণাও। মহাতারকা লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হবেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। বিষয়টি নিশ্চিত করলেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি।
চলমান ফিফা আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়া, ৪ অক্টোবর বুরকিনাফাসো ও ৭ অক্টোবর বেনিনের মুখোমুখি হবে তারা। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচটি দিয়ে বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। ২০১১ সাল থেকে টানা ১৫ বছর ধরে তিনি ছিলেন আলবিসেলেস্তেদের নেতৃত্বে।
ম্যাচগুলো সামনে রেখে এখন প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। দলটির অনুশীলন কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, বেনিনের বিপক্ষে ম্যাচের পর থেকে অধিনায়কের আর্মব্যান্ড পরবেন রোমেরো। এছাড়া, প্রয়োজন পড়লে আরও কয়েকজন এই দায়িত্ব কাঁধে নিতে পারেন।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার
- লিওনেল মেসি