হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার ‘রইছ’
প্রথম আলো
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৫
হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমায় ‘রইছ’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনয়শিল্পী বিজয় চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রথম আলোকে জানান তাঁর স্ত্রী সালমা চৌধুরী।
সালমা চৌধুরী প্রথম আলোকে জানান, গতকাল একটি পারিবারিক দাওয়াতে মানিকগঞ্জের সিংগাইরে গিয়েছিলেন তাঁরা। ফেরার পথে হঠাৎ তাঁর বুকে ব্যথা শুরু হয়। পরে তাঁকে দ্রুত জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষা করে চিকিৎসক জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন তিনি। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে আইসিইউ থেকে বেডে নেওয়া হয়।