অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের উপকণ্ঠে একটি শিল্পকলা কেন্দ্রে ক্যানভাস ও তুলি হাতে জড়ো হয় একদল ফিলিস্তিনি শিশু।
ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান আর ইহুদি বসতি স্থাপনকারীদের নজিরবিহীন সহিংসতার মানসিক ট্রমা কাটাতে সেখানে তাদের মূল হাতিয়ার রকমারি রং আর ছবি আঁকা।
চিত্রশিল্পী সারাহ আবু মাদি ২০২০ সালে নিজের বসতভিটাতেই গড়ে তোলেন এই আর্ট সেন্টার। স্থানীয় আরবি ভাষায় যার নাম দেওয়া হয় ‘রমমানা’ -যার অর্থ ডালিম বা আনার।