নিউইয়র্কে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে রথী-মহারথীসহ শতাধিক গ্রেপ্তার

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় নিউইয়র্কের ম্যানহাটনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে সুপরিচিত ব্যক্তিত্বসহ প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। পরে নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, মোট ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের সবাইকে ‘অশান্ত আচরণের’ অভিযোগে আদালতে হাজিরার নোটিশ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ম্যানহাটনের মিডটাউনে জাতিসংঘের সদর দপ্তরের কাছে বিক্ষোভকারীরা জড়ো হন। ইহুদি অধিকার সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’ প্রায় ২৫০ জনকে নিয়ে ৩৯তম স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউয়ের মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে। তাঁরা সড়ক অবরোধ করে স্লোগান দেন এবং ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ ও গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানান। পুলিশের নির্দেশের পরও যাঁরা অবস্থান ছাড়েননি, তাঁদের আটক করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও