ককটেল বিস্ফোরণের ঘটনায় অবশ্যই নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি যুগ্ম কমিশনার

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৯

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ক্রাইম প্রিভেনশন (দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।


আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ককটেল তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার প্রসঙ্গে এ প্রেস ব্রিফিং করেছিল ডিএমপি।


গত ২১ সেপ্টেম্বর রাতে রাজধানীর নেভি গলিতে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তো তিনটি দাবিতে রাজপথে আছি। আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘটনার বিচার। এই দাবিগুলো সরকার মানছে না! দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’ এই মন্তব্যের প্রসঙ্গ টেনে যুগ্ম কমিশনারকে প্রশ্ন করেন একজন সাংবাদিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও