বর্ষায় কাপড় শুকাতে গিয়ে দুর্গন্ধ? জেনে নিন বাঁচার ৫ কৌশল
বর্ষা মানেই একটানা বৃষ্টি, মেঘলা আকাশ আর ঘরে ভেজা জামাকাপড় শুকানোর ঝামেলা। বৃষ্টি হলে বারান্দা বা ছাদে কাপড় মেলে দেওয়ার সুযোগ থাকে না। বাধ্য হয়ে ঘরের ভেতর দড়ি টাঙিয়ে কাপড় শুকাতে হয়। সারাদিন পাখা চালিয়েও অনেক সময় কাপড় পুরোপুরি শুকায় না। থেকে যায় স্যাঁতস্যাঁতে ভাব, সঙ্গে যোগ হয় ভ্যাপসা দুর্গন্ধ।
তবে বর্ষার দিনে একটু কৌশলী হলেই এই সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব। ভেজা জামাকাপড় দ্রুত শুকানো ও দুর্গন্ধ কমাতে কাজে লাগাতে পারেন কয়েকটি সহজ টোটকা-
ভেজা কাপড় জমিয়ে রাখবেন না
বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার পর জামাকাপড় এক জায়গায় ফেলে রাখবেন না। বরং বাতাস চলাচল করে এমন খোলা জায়গায় মেলে দিন। ভেজা পোশাক একসঙ্গে জড়ো করে রাখলে দুর্গন্ধ তৈরি হতে পারে এবং জীবাণু জমার আশঙ্কাও থাকে। তাই কাপড় শুকিয়ে নেওয়ার পর ধুয়ে ফেলুন।
কাপড় ধোয়ার সময় সতর্কতা
বর্ষার দিনে জামাকাপড় ধোয়ার সময় জীবাণুনাশক ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। কাপড়ের দুর্গন্ধ কমাতে ভিনেগার বা বকিং সোডা ব্যবহার করা যায়। লেবুর রস বা লেবুর খোসাও কাজে লাগাতে পারেন।
হালকা ভেজা থাকলে ইস্ত্রি
পাখা চালিয়ে কাপড় মেলে রাখার পরও যদি স্যাঁতস্যাতে ভাব থেকে যায়, তাহলে ইস্ত্রি করে নিতে পারেন। কাপড় পুরোপুরি শুকায়নি, এমন অবস্থাতেও প্রয়োজন অনুযায়ী এই কৌশল কাজে লাগানো যেতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- বর্ষাকালের টিপস
- কাপড় শুকানো