পরিবহনের ভাড়া বাড়ায় ডিম মাছ ও সবজির দাম বেড়েছে

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪

পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। বিশেষ করে সবজি, মাছ ও ডিমের দাম বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ভাড়া বাড়ায় পরিবহন ব্যয় বেড়েছে। এর প্রভাবেই বাড়তি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে।


বাজারে পণ্যের দাম বাড়ার বিষয়ে ক্রেতারা বলছেন, একের পর এক পণ্যের দাম বাড়ায় সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে সবজি, মাছ ও ডিমের মতো নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।


গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা, মহাখালী কাঁচাবাজার ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে মাছের দামও কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন বিক্রেতারা। ফার্মের মুরগির ডিমের দাম গত দুই দিনের ব্যবধানে ডজনপ্রতি প্রায় ১০ টাকা বেড়ে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো দোকানে অবশ্য ১৫৫ টাকা ডজনেও ডিম বিক্রি হতে দেখা গেছে।


বাজার ঘুরে দেখা যায়, পটোল ও ঢেঁড়সের কেজি ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৮০, বেগুন জাতভেদে ১০০ থেকে ১৮০, করলা ৯০ থেকে ১০০, মিষ্টিকুমড়া ৬০, টমেটো ১০০ থেকে ১৩০, ধুন্দল ও চিচিঙ্গা ৭০ থেকে ৮০, পেঁপে ৩০ থেকে ৪০, কচুমুখি ৬০ থেকে ৭০, শসা ৬০ থেকে ৮০, লতি ৮০ থেকে ১০০ এবং কাঁচা মরিচ ১৬০ থেকে ২০০ টাকা কেজি। চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা এবং লম্বা লাউ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও