ফ্রান্স ও যুক্তরাজ্যকে ভৌগলিকভাবে পৃথক করা সাগর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে গত ২৩ সেপ্টেম্বর বুধবার মোট ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী অনুপ্রবেশ করেছে যুক্তরাজ্যে। ১০টি ছোটো নৌকায় চেপে তারা যুক্তরাজ্যের প্রবেশ করেছেন বলে জানিয়েছে ব্রিটেনের পুলিশ ও কোস্টগার্ড বাহিনী।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চলতি ২০২৬ সালে দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক নথিবিহীন অভিবাসী অনুপ্রবেশের রেকর্ড ঘটেছে ২৩ সেপ্টেম্বর।
এ তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য পর্যালোচনা করে জানা গেছে, ২০২৫ সালের তুলনায় চলতি ২০২৬ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে বিদেশিদের অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে ১৮ হাজার ৫৫৬ জন অভিবাসনপ্রত্যাশী। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৩২ হাজার ১৮৮ জন। শতকরা হিসেবে এক বছরে অভিবাসনপ্রত্যাশীদের আগমন কমেছে ৪২ শতাংশ।
ব্রিটেনের সরকারের মতে, ছোট নৌকা বা রাবারের ডিঙ্গিতে সওয়ার হয়ে অভিবাসীদের আগমন মোকাবেলায় এ বছর তাদের অগ্রগতি ‘অনস্বীকার্য’, তবে ‘এই জঘন্য তৎপরতা’ নির্মূল করতে আরও জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।