জাতিসংঘের মঞ্চে জিয়া ও খালেদার পর এবার তারেক
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:২০
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে এটিই হবে তার প্রথম ভাষণ।
নিউইয়র্ক সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাধারণ পরিষদ হলে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। বিকেলের অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে তিনি ১১তম বক্তা হিসেবে বক্তব্য দেবেন। তার ভাষণের জন্য ১৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন। এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরবেন তিনি। ভাষণে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয়াবলি এবং রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা রয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৬ মাস আগে
যুগান্তর
| গাজা
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৬ মাস আগে
ডেইলি স্টার
| গাজা
২ বছর, ৬ মাস আগে