বিরতির পর রাইমার ফেরা, এতদিন কোথায় ছিলেন

প্রথম আলো প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

একসময় পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার নিয়মিত মুখ ছিলেন রাইমা সেন। গত কয়েক বছরে হিন্দি সিরিজ বা সিনেমায় টুকটাক দেখা গেলেও বাংলায় নিয়মিত দেখা যায়নি। চলতি বছরের জুনে আবার হাওয়া বদল দিয়ে ফিরেছেন এই অভিনেত্রী। সামনে তাঁকে দেখা যাবে ‘একেন বাবু’র নতুন সিনেমা ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’–তে।


পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়কে রাইমা জানান, গত কয়েক বছরে ভালো প্রকল্প না পাওয়াতেই বাংলা সিনেমা বা সিরিজে তাঁকে দেখা যায়নি। তিনি বলেন, ‘যে অফার পাচ্ছি তাতে তো কিছু নতুনত্ব থাকতে হবে। একই ধরনের গল্প বা চরিত্রের প্রস্তাব এলে কাজ করতে চাই না। এখন কিছু করলে ইন্টারেস্টিং কিছু করতে চাই। মানে এমন কোনো চরিত্র, যেভাবে দর্শক আগে আমাকে দেখেননি। না হলে কাজ করে যাওয়ার মানে নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে