এলপিজি সংকট, বেড়েছে দামও, কী কারণ

প্রথম আলো প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৮

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে এবার শুরু হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট। বিশ্ববাজারে বাড়তি দাম ও সরবরাহ ঘাটতির কারণে দেশে এলপিজি আমদানি কমে গেছে। বাজারে চাহিদার চেয়ে ৩০ শতাংশ সরবরাহ কমে গেছে। এতে অনেক জায়গায় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দুই হাজার টাকা ছাড়িয়েছে। এটি আরও বাড়তে পারে।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বলছে, গত আগস্টে এলপিজি আমদানি হয়েছে প্রায় ১ লাখ ৫৮ হাজার টন। ১৩টি বেসরকারি কোম্পানি আমদানি করেছে। আর এ মাসে আমদানি করেছে ৯টি কোম্পানি। ২২ সেপ্টেম্বর পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৯ হাজার টন।


বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বলছে, দেশে এলপিজি ব্যবসার লাইসেন্স নিয়েছে ৫২টি কোম্পানি। এর মধ্যে সিলিন্ডারে গ্যাস ভরতে ৩২টি কোম্পানির নিজস্ব প্ল্যান্ট আছে।


আমদানি করার সক্ষমতা আছে ২৩টি কোম্পানির। যদিও নিয়মিত আমদানি করে ৮ থেকে ৯টি কোম্পানি। গত বছর শেষ তিন মাসে আমদানি কমায় সংকট তৈরি হয়েছিল। এখন আবার আমদানি কমতে শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও